• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে জেএসএস`র কার্যালয়ে আইন-শৃংখলা বাহিনীর তল্লাশী ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2016   Monday

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা কার্যালয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশীর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি(জেএসএস)।


সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।


বিবৃতিতে দাবী করা হয়, রোববার রাতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিনা অনুমতিতে বান্দরবান জেলা সদরে অবস্থিত জনসংহতি সমিতির সমিতির জেলা শাখা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশী চালায়। এসময় কার্যালয়ে থাকা আলমিরাসহ আসবাবপত্র ভেঙে দেয় এবং কার্যালয়ের বিভিন্ন দলিলপত্রসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেয়। যাওয়ার সময় ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ, ইন্টারনেটের মডেম, কার্যালয়ের ফাইলপত্র, একটি ডিজিটাল ক্যামেরা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। প্রায় এক ঘন্টাব্যাপী তথাকথিত তল্লাশী চালানো পর তারা স্থান ত্যাগ করে।


বিবৃতিতে আরো দাবী করা হয়, একই সময়ে বান্দরবান জেলার লামা উপজেলায় জনসংহতি সমিতির লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন আসামের বাড়িতেও তল্লাশী চালায় আইন-শৃংখলা বাহিনীর সদ্যরা। এসময় স্বপন আসামের বাড়িতে থাকা জনসংহতি সমিতির লামা থানা কমিটির বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র ও বইপত্র নিয়ে যায়। সমিতির লামা থানা কমিটির বর্তমানে কোন কার্যালয় না থাকায় স্বপন আসামের বাড়িতেই উক্ত কাগজপত্র সংরক্ষণ করা হয়।


এ ধরনের ঘটনা নিঃসন্দেহে উদ্দেশ্যপ্রণোদিত, অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক কাজ যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে ও বান্দরবানের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী এবং চরম সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, অগণতান্ত্রিক ও কায়েমী স্বার্থবাদী একটি মহলের হীন উদ্দেশ্য চরিতার্থ করার স্বার্থে এধরনের তল্লাশী অভিযান চালানো হয়েছে।


বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অচিরেই বান্দরবানে জনসংহতি সমিতির উপর এধরনের অন্যায় তল্লাশী অভিযান, কার্যালয় ভাঙচুর, দলিলপত্র নিয়ে যাওয়া, দমন-পীড়ন, হয়রানি বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিযারী উচ্চারণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ