• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষু আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2016   Friday

শুক্রবার রাঙামাটির সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার একটি  বৌদ্ধ বিহার  থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে উ তয়েন থি (৬৮) নামের মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।

 

এসময় তার কাছ থেকে মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, মিয়ানমারের মুদ্রা, একটি বাংলাদেশী জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ৫ হাজার বাংলাদেশী টাকা,বার্মিজ ভাষায় লিখিত ২ টি ডায়রিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা শুক্রবার সকালের দিকে রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ায় অবস্থিত শান্তিরত্ন বৌদ্ধ বিহারে অভিযান পরিচালনা করেন। এসময় উ তয়েন থি নামের নামের মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়। এসময় তার কাছ  থেকে একটি মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, মিয়ানমারের মুদ্রা, একটি বাংলাদেশী জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ৫ হাজার বাংলাদেশী টাকা,বার্মিজ ভাষায় লিখিত ২ টি ডায়রি, একটি ফোন ইনডেস্ক, ১৬ টি বার্মিজ ভাষায় লিখিত বই, দুইটি সিডি, দুইটি ডিভিডি উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। আটক বৌদ্ধ ভিক্ষু ২০০৭ সাল থেকে পরিচয় গোপন করে বাংলাদেশে অবস্থান করছিলেন।

 

আটক ভিক্ষুর  বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুড়াছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাস্থল রাঙামাটি সদর থানায় হওয়ায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হবে। শনিবার তাকে সদর থানায় প্রেরণ করা হয়েছে।

 

জুরাছড়ি থানার উপ-পরিদর্শক সাগর বড়ুয়া সত্যতা স্বীকার করে জানান, আটকের পর ওই ভিক্ষুকে জুরাছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে আইন-শৃংখলা বাহিনী। শনিবার  তাকে রাঙামাটির আদালতে হাজির করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ