• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আলীকদমে জমি বিরোধে জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ৬

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2016   Friday

বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নে শিবাতলী পাড়ায় গেল ১৭ আগষ্ট গভীর রাতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর ও ৬জনকে আহত করার অভিযোগ উঠেছে।

 

এ সময় হামলাকারীরা বিরোধীয় জায়গার মালিক নিয়অং মার্মা ও মো. হোসেনের ২টি পরিবারের ৬ জন সদস্যকে মারধর করে। এ ঘটনায় আহতরা হলেন- নিয় অং মার্মা (৬০), মিসেস চাইনুমে মার্মা (২৫), আপ্রুচিং মার্মা (৩০), মংচেনু মার্মা (৩৫), মো. হোসেন (৪৫) ও মিসেস কুসুম বেগম (৪০)। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় জায়গা জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল সোহরাব হোসেন এবং নিয় অং মার্মাদের মধ্যে। এ নিয়ে উভয় পক্ষের মঝে মামলা-মোকাদ্দমা চলছে। উক্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ বসতঘর করে নিয়অং মার্মা ও মো. হোসেনের পরিবার বসবাস করে আসছে। উক্ত জায়গাটি ১৯৮০-৮১ সালে নিয়অং মার্মার শুশুর মৃত উথোয়াইচিং মার্মা বন্ধোবস্তী লাভ করে। ২২৭নং তৈন মৌজার ৩১৯ ও ৩৩৮ নং হোল্ডিং ২টি ওয়ারিশ সূত্রে মালিক নিয়অং মার্মার স্ত্রী উসাইন্দা মার্মানী।

 

স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন জানান, সোহরাব হোসেন ও তার ভাইয়েরা নিয় অং মার্মা ও মো. হোসেন পরিবারের বাড়ি ঘর ভাংচুর করেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন তাকে অভিযোগ করেছেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ বাসিন্দারা এ ঘটনার জন্য সোহরাব হোসেনকে দায়ী করছেন।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত থানায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওযা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ