• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় শারীরিক নির্যাতন ও মুখে বিষ ঢেলে গৃহবধুকে হত্যার অভিযোগ

Published: 19 Aug 2016   Friday

লামায় রেহেনা বেগম(২৫) নামের এক গৃহবধুকে পাষন্ড স্বামী গিয়াস উদ্দিন শারীরিক নির্যাতন শেষে মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা। ঘটনার পর পর ঘাতক স্বামী পালিয়ে যায়।

 

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাতেন টিলা এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটেছে। 

 

নিহত গৃহবধূর বাবা নুর হোসেন বলেন, রেহেনা বেগম ও গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন প্রেম ছিল। প্রেমের সম্পর্ক থাকায় বিয়ের আগেই গর্ভে সন্তান আসে নিহত রেহেনার। গর্ভে সন্তান আসলে সামাজিকভাবে চাপ দিয়ে গিয়াসের অমতে জোর করে এক বছর আগে উভয়ে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে স্বামীর সংসার কখনও শান্তি ছিল না রেহেনার। বিয়ের ৬মাস পরেই তাদের সংসারে আসে একমাত্র সন্তানটি।


তিনি অভিযোগ করে আরো বলেন, তার মেয়ের হত্যাকারী স্বামী ও তার বাবা আবুল কাসেমকে পালিয়ে যেতে ১০ হাজার টাকা ও গাড়ী দিয়ে সহায়তা করেছে লামা বাজারের টিন ব্যবসায়ী মো. মিজানুল হক পিতা- আব্দুল গনি মেম্বার, গ্রাম-বমুর কুল ৬নং ওয়ার্ড বমু বিলছড়ি ইউনিয়ন চকরিয়া কক্সবাজার।


এদিকে, পার্শ্ববর্তী লোকজনেরা জানান, প্রতিনিয়ত স্বামী,শ্বশুড় ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে হত রেহেনাকে। নিহত রেহেনা বেগম(২৫) একই এলাকার নুর হোসেন ও সাজেদা বেগমের মেয়ে। গিয়াস উদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বমুর কুল এলাকায়।

 

লামা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিষপান অবস্থায় লামা হাসপাতালে আনার সাথে সাথে রেহেনার মৃত্যু হয়। এসময় নিহত রেহেনার ঠোঁটে নাকে কাটা দাগ ছিল। তাছাড়া রেহেনার গোপন অঙ্গ দিয়ে প্রচুর রক্ত খনন ও মাথায় একাধিক আঘাতের চি‎হ্ন রয়েছে।


লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত রেহেনা বেগমের লাশ সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ