• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

২০ জুলাই জুরাছড়িতে বিএনপি ও যুব দলের নির্বাচন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2016   Saturday

আগামী ২০ জুলাই বিএনপি’র জুরাছড়ি উপজেলা কমিটি পূণাঙ্গ গঠন ও সমাবেশের মধ্যে দিয়ে ঘোষনার কথা জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলের প্রবীন সভাপতি নন্দ দুলাল চাকমা পদত্যাগ করেন। তার পদত্যাগে দলের নেতৃত্ব রক্ষায় দায়িত্ব পালন করেন বনযোগী ছড়া ইউপি সাবেক চেয়ারম্যান দলের সহ সভাপতি সুরেশ কুমার চাকমা। গেল ইউপি নির্বাচনের আগে দলে সাধারণ সম্পাক ক্যানন চাকমা ও সাংগঠনিক সম্পাদক জাপানী বিজয় দেওয়ানসহ ১০-১৫ জন কর্মী পদত্যাগ করেন। এতে দিশেহারা হয়ে পরে দলের দায়িত্ব প্রাপ্ত সহ-সভাপতি সুরেশ কুমার চাকমা। এতে তিনিও আনুষ্ঠানিকভাবে দলের সকল পদ থেকে পদত্যাগ করেন। এতে দলের কর্মীদের মাঝে চরম আকারে নেতৃত্বের শূণ্যতা দেখা দেয়।

 

দলের নামপ্রকাশ অনিচ্ছুক শর্তে এক সিনিয়র কর্মী জানান, উপজেলা থেকে বিএনপির বিলুপ্তর মহুর্তে দলের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের নের্তৃত্বে সম্প্রতি শুক্ষ গোপনীয়তার মধ্যে অংগসংগঠনের ছাত্র ও যুব নেতাদের সম্মিলিত ভাবে এক বৈঠকে কমিটি পূর্ণ-গঠনের উদ্যেগ নেওয়া হয়েছে।

 

মোঃ সিরাজুল ইসলাম বৈঠকের বিষয়ে স্বীকার করলেও বৈঠকে কারা ছিলেন তিনি নাম প্রকাশ করেনি। তবে তিনি ইঙ্গিত করেছেন বৈঠকে ছাত্র ও যুব নেতারা প্রত্যেক্ষভাবে ভূমিকা রেখেছেন।

 

এদিকে, শনিবার রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাঘারে দলের সাধারণ সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তরুন নেতৃত্বে নাম প্রস্তাবনা করা হয়েছে।  তারা হলেন, সভাপতি পদে প্রত্যাশিত দলের সহ-সাধারণ সম্পাদক ধন পূর্ণ চাকমা ও যুব দলের সভাপতি শান্তি প্রিয় চাকমা।

 

সাধারণ সম্পদক পদে প্রত্যাশিত দলের অর্থ সম্পাদক রিটেন চাকমা (আশাব্রত), সদস্য মোঃ মনির ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিল বরণ চাকমা।  সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যাশিত দলের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য, ভবদত্ত চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, ও সাবেব যুব নেতা নিশান চাকমা (কালা সিন্দু)। দলের সিনিয়র সভাপতি মোঃ কাসেম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে উপজেলা যুব দলের সভাপতি শান্তি প্রিয় চাকমা সভাপতি পদে প্রতিদ্ধন্ধিতা করায় একই তারিখে যুব দলের সভাপতি ও অন্যান্য পদে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক আশুগোপাল চাকমা ও সাংগঠনক সম্পাদক বিরানন্দ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ