• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

পাহাড়ে উজ্জ্বল সম্ভাবনাময় তুলা চাষ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2016   Wednesday

পাহাড়ে উজ্জ্বল সম্ভাবনাময় চাষ হচ্ছে তুলা। এখানকার আবহাওয়া তুলা উৎপাদনে উপযোগী হওয়ায় এবং লাভজনকের কারণে কৃষকদের মাঝে তুলা চাষের প্রতি দিন দিন অগ্রহ বাড়ছে। 

 

জানা যায়,পার্বত্য চট্টগ্রামে এক সময় কার্পাস তুলা উৎপাদিত হতো বলে এ অঞ্চলকে কার্পাস মহল হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনের সময় বিভিন্ন কিছুর বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত এ কার্পাস তুলা নিয়ে যেত সে দেশে। এছাড়া আদিবাসীরা এ তুলা থেকে তৈরী বস্ত্র বুনন করে পরিধান করত। কিন্তু কালের বিবর্তনে আগের মত সেই তুলার চাষ ও উৎপাদন হয় না। তবে জুমিয়ারা এখনো জুম ধানের সাথে তুলা উৎপাদন করলেও লাভজনক এবং উৎপাদন না হওয়া চাষীরা আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে কালের বির্তনে অনেকটা হারিয়ে যেতে বসেছে এ তুলা উৎপাদন।


এদিকে, পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নে সিবি-১২,১৩,১৪ এর প্রজাতির তুলা প্লট সৃজনের মাধ্যমে সমভূমির হাইব্রিট তুলা চাষে সাফলতা পেয়েছে। ইতোমধ্যে এ তুলা চাষে লাভবান হওয়ায় চাষীদের মাঝে এ হাইব্রিট তুলা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে। এ চাষের জন্য তুলা উন্নয়ন বোর্ড থেকে চাষীদের মাঝে বিনামূল্য বীজ, সার ও কীটনাশক দেওয়া হয়।


তুলা উন্নয়ন বোর্ড কাপ্তাই ইউনিট সূত্রে জানা গেছে, তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নে প্লটের মাধ্যমে সিবি-১২,১৩,১৪ প্রজাতির সমভূমি তুলা তিন বছর ধরে চাষ করে আসছে। এতে ব্যাপক সফলতাও পাওয়া গেছে। গত বছর ২০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। সাধারনত জুলাইয়ের দিকে তুলা বীজ বপনের পর ডিসেম্বরের দিকে তুলা উত্তোলন করা হয়ে থাকে। বর্তমানে তুলা উন্নয়নের বোর্ডের সহায়তা কাপ্তাইয়ের প্রায় একশ জন কৃষক এ তুলা চাষ করে আসছেন। এ চাষে পরিশ্রম এবং লাভজনক হওয়া দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে।


সূত্র জানায়,পার্বত্য এলাকায় প্রতি বিঘা জমিতে গড়ে ১২ মণ তুলা উৎপাদিত হয়। তবে সমতল এলাকায় এ তুলা ২১ মন পর্ষন্ত উৎপাদিত হয়ে থাকে। এ তুলা কৃষকরা এক মণ বীজ তুলা দুই হাজার একশ টাকায় বিক্রি করতে পারছেন তুলা উন্নয়ন বোর্ডের কাছে। স্থানীয় তুলা উন্নয়ন বোর্ড চাষী কাছ থেকে তুলা ক্রয় করে পার্শ্ববর্তী উপজেলা কাউখালীতে ফার্মে নিয়ে যায়। সেখানে তুলা থেকে সূতা বের করে বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়ে থাকে। দেশের স্পিনিং মিলে কাপ্তাইয়ের উৎপাদিত এ তুলর সূতা ব্যাপক চাহিদা রয়েছে।


ওয়াগ্গা ইউনিয়নের তুলা চাষের চাষীরা জানিয়েছেন অল্প জায়গার মধ্য তুলা করা যায় এবং ভাল উৎপাদন হওয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। উৎপাদিত এসব তুলা ঘরে বসে তুলা উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করা যায়। তাদের মতে, চাষীদের মাঝে আরও উৎসাহ সৃষ্টি করতে পারলে এ অর্থকরী ফসল তুলা চাষে ব্যাপক সফলতা লাভ করা সম্ভব।


তুলা উন্নয়ন বোর্ডের কাপ্তাইয়ের কটন ইউনিট অফিসার মোঃ সফিকুর রহমান জানান, পাহাড়ের তুলার পরিবর্তে গত তিন বছর ধরে তুলা উন্নয়ন বোর্ড সমতলের হাইব্রিট তুলা চাষ করে আসছে। এতে ব্যাপক সফলতা পাওয়া গেছে এবং কৃষকরা এ চাষে লাভবান হওয়ায় তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি আরও জানান, এ হাইব্রিট তুলা চাষ পাহাড়ের জুম ধান ও আদা-হলুদের সাথে চাষ করা যায়। তবে এ চাষে কিছুটা উৎপাদন কম হলেও প্রতি বিঘা থেকে ৭ থেকে ৮ মন তুলা পাওয়া যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ