• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বিলাইছড়িতে জেএসএস’র ডাকে প্রথম দিন হরতাল শান্তিপূর্নভাবে পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2016   Wednesday

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে দু’দিনের হরতালের প্রথম দিন বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

 

প্রথম দিন হরতাল চলাকালে উপজেলা বাজারের দোকানপাট ও হ্রদে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন অফিসে লোকজনের উপস্থিতি ছিল কম। দিনব্যাপী বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল জোরদার ছিল। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

জানা গেছে, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃ ইউপি নির্বাচনের দাবিতে ১৩ ও ১৪ জুন দু’দিনব্যাপী রাঙামাটি জেলায় সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি পালনকালে গেল মঙ্গলবার বিলাইছড়ি ঘাটে পিকেটিংকালীন সময়ে চার পিসিপি কর্মীকে পুলিশ আটক করে। এদের মধ্যে ৩জনকে ছেড়ে দিলেও পিসিপি’র উপজেলা কমিটির অর্থ সম্পাদক সুনীতিময় চাকমা (২২) নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে। এরই প্রতিবাদে উপজেলা জেএসএস ও এর অঙ্গসংগঠন মঙ্গলবার সন্ধ্যায় বিলাইছড়ি বাজারে প্রতিবাদ সমাবেশ করে আটক সুনীতিময় চাকমার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানায়।

 

উপজেলা জেএসএস সহসভাপতি চন্দ্রলাল চাকমা রাহুল এর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সভাপতি শুভমঙ্গল চাকমা,সাধারণ সম্পাদক বীরোত্তম চাকমা, ইউপি চেয়ারম্যান ও জেএসএস নেতা সুনীল কান্তি দেওয়ান ও পিসিপি নেতা মিলন কুসুম তঞ্চঙ্গ্যা প্রমুখ।

 

ওই প্রতিবাদ সমাবেশ  থেকে ১৫ ও ১৬ জুন বিলাইছড়ি উপজেলায় হরতাল কর্মসচি ঘোষণা করা হয়।

 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা বলেন, আটক সুনীতি চাকমাকে বুধবার রাঙামাটি কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ