• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবীতে
জেএসএস’র ফের ১৯ জুন থেকে ৩দিনের রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ:৩৬ ঘন্টার অবরোধ সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2016   Tuesday

বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনে দাবীতে রাঙামাটি জেলায় আবারও আগামী ১৯,২০ ও ২১ জুন সকাল-সন্ধ্যা (প্রতিদিন সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্ষন্ত)  সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষনা দিয়েছে  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)। 

 

এদিকে, একই দাবীতে রাঙামাটিতে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবার শান্তিপূর্নভাবে সমাপ্ত হয়েছে।


বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের পুনঃনির্বাচনে দাবীতে রাঙামাটিতে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ মঙ্গলবার শান্তিপূর্নভাবে সমাপ্ত হয়েছে। অবরোধ চলাকালে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দুরাপাল্লার কোন যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙামাটি শহর থেকে কোন যাত্রবাহী লঞ্চ অন্যান্য উপজেলার উদ্দেশ্য ছেড়েনি। এতে সাধারন মানুষের দূর্ভোগ পোহাতে হয়ে।

 

সকাল থেকে শহরের বনরুপা, নিউমার্কেট চত্বর, ভেদেভেদী, স্টেডিয়াম এলাকা, আসামবস্তিসহ বিভিন্ন স্থানে পিকেটারদের কড়াকড়ি পিকেটিং করতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ জানান, দ্বিতীয় দিনের অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, রাঙামাটি জেলায় ৩৬ ঘন্টার অবরোধ শেষে জেএসএস’র জেলা কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেএসএস-এর জেলা শাখার সহ-সভাপতি কিশোর কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেএসএস-এর নেতা উদয়ন ত্রিপুরা, যুব সমিতির সভাপতি টোয়েন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি বাচচু চাকমা ও পার্বত্য মহিলা সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক জোনাকী চাকমা। এসময় জনসংহতি সমিতির এসময় জেএসএস’র কেন্দ্রীয় নেতা প্রনতি বিকাশ চাকমা, সজীব চাকমা, এ্যাডভোকেট বিধায়ক চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন জনসংহতি সমিতির নেতা শরৎ জ্যোতি চাকমা।

  

সমাবেশ শুরুর আগে জনসংহতি সমিতির নেতা ডাঃ গঙ্গামানিকের নেতৃত্বে শহরের জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।


সমাবেশে বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনে দাবীতে রাঙামাটি জেলায় আবারও আগামী ১৯,২০ ও ২১ জুন সকাল-সন্ধ্যা (প্রতিদিন সকাল ৬টা থেকে ৫টা) সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দেন জেএসএস নেতা কিশোর কুমার চাকমা।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডাররা জেএসএস-এর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় ও পাহাড়ী ভোটারদের মারধর ও আহত করে বলে অভিযোগ জেএসএস’র। জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুদারের নেতৃত্বে অনুপবেশকারীদের প্রত্যক্ষ ভূমিকায় এবং আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় ব্যাপক জাল ভোট প্রদান করে আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করা হয়েছে।


বক্তারা বলেন, বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনে দাবী জানানোর সত্বেও নির্বাচন কমিশন কেন্দ্রের ফলাফল বাতিল ও পুননির্বাচনের ঘোষনা না দেওয়ায় দুঃখজনক।

 

এ কেন্দ্রের ফলাফল যতদিন বাতিল ও পুননির্বাচন ঘোষনা না দেওয়া পর্ষন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং আরো কঠোর কর্মসূচি ঘোষনা দেওয়া হবে বলে হুশিয়ারী উচচারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ