• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পানছড়িতে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2016   Saturday

পানছড়িতে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশনসহ তিনটি সংগঠন।


পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখাদপ্তর সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শাপলা চত্বরের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসসি জেলা সভাপতি চাইলাউ মারমার। পিসিপি জেলা শাখার অর্থ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মেনাকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ জেলা সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, বিএমএসসি কলেজ শাখার সভাপতি চাথোয়াই মারমা, প্রগতিশীল মারমা ছাত্র সমাজ(প্রমাছাস) এর কলেজ সভাপতি উক্যচিং মারমা প্রমুখ।


এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করা হয়।


সমাবেশ বক্তারা পানছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ এখনো ধর্ষণকারীকে গ্রেফতার করেনি। তারা অবিলম্বে স্কুলছাত্রীকে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


প্রেস বার্তায় দাবী করা হয়,গেল ২৭ মে খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়ায় বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগান থেকে বাঁশ কোড়ল সংগ্রহ করতে গিয়ে পানছড়ি বাজার মূখ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ সময় তার সঙ্গী পালিয়ে বেঁচে যায় এবং ঘটনাটি সে গ্রামের লোকজনকে জানালে পরে লোকজন গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ