• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামের এক ব্যক্তি গুলি বিদ্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2016   Friday

শুক্রবার সন্ধ্যার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা(৪২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে অাশংকাজনক অবস্থায় রাঙামাাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে মকবুল চাকমা নানিয়ারচর উপজেলার সদরের উপজেলা বিশ্রামাগার পাশ দিয়ে বাজারে উদ্দেশ্য হেটে  যাচ্ছিলেন। এসময়  একদল দুর্বৃত্তরা পিছন দিক ডাক দেয়ার সাথে সাথে  পর পর চার রাউন্ড গুলি করে। এতে একটি গুলি তার পিটে লাগলে তিনি  মাটিতে  লুঠিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অাহত  মকবুল চাকমা জনসংহতি মিতির এমএন লারমা গ্রুপের সমির্থত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কথাবার্তা বলার জন্য বিশ্রাগার এলাকায় গিয়েছিলেন। মকবুলের বাড়ি নানিয়ারচর এলাকার বড়কুল পাড়া। তার পিতার নাম প্রসন্ন কুমার চাকমা।

 

আহত মকবুল চাকমা সম্প্রতি স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন। আসন্ন ইউপি নির্বাচনে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ কাজ করায় এ ঘটনা ঘটতে পারে স্থানীয়রা ধারনা করছেন।


নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ জাহান সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় মকবুল চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানাতে পারেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ