• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

থানচি সীমান্তে বিজিবি ক্যাম্পে মর্টার শেল নিক্ষেপ

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2016   Thursday

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত বিজিবি’র নতুন বুলুপাড়া ক্যাম্প বিজিবি ক্যাম্পে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

 

বিজিবি গত বুধবার রাত সোয়া দশটার দিকে জেলার এ ঘটনা ঘটে। তবে কারা করেছে এ বিষয়ে নিশ্চিত করে জানাতে না পালেও বিজিবি ধারণা করছে সীমান্তে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। 

 

আলীকদমের ৫৭ ব্যাটালিয়নের কমান্ডার লে: কর্ণেল রেজা জানান,থানচি উপজেলার সীমান্ত বিজিবি’র নতুন বুলুপাড়া ক্যাম্প।গেল বুধবার রাত সোয়া দশটার দিকে হঠাৎ করে পরপর ছয়টি মর্টার শেল নিক্ষেপ করা হয়। মর্টার শেলের আঘাতে হ্যালিপ্যাডের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্যাম্পের আশপাশে মর্টার শেলগুলো বিষ্ফোরিত হওয়ায় বিজিবি’র কোনো সদস্য আহত হয়নি। নিক্ষেপ করা মর্টার শেলগুলো বিজিবি’র কাছে রয়েছে। কারা নিক্ষেপ করেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মর্টার শেলগুলো মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নিক্ষেপ করতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাল্টা জবাব দিতে বুলুপাড়া ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দুইটি মর্টার শেল নিক্ষেপ করে।

 

বান্দরবানের বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবুর রহমান জানান, বিজিবি ক্যাম্প লক্ষ্য করে কারা মর্টার শেল নিক্ষেপ করেছে জানা যায়নি। বিষয়টি অবহিত করতে ও জবাব চাইতে মায়ানমারের বিজিপি এবং রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠানো হবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ