• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে আহত মকবুল চাকমা মারা গেছেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2016   Friday

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে আহত মকবুল চাকমা(৫০) মারা গেছেন। গুলিবিদ্ধ অবস্থায় মকবুল চাকমাকে নানিয়ারচর উপজেলা থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে রাত ৯টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যার দিকে মকবুল চাকমা নানিয়ারচর উপজেলার সদর উপজেলা বিশ্রামাগার পাশ দিয়ে বাজারের উদ্দেশ্য হেটে যাচ্ছিলেন। এসময় তাকে একদল দুর্বৃত্ত পিছন দিকে তাকে লক্ষ্য করে পর পর চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে একটি গুলি তার পিটের মধ্যে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


এদিকে, তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন।


স্থানীয় সূত্র জানায়, নিহত মকবুল চাকমা সম্প্রতি স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন। আসন্ন ইউপি নির্বাচনে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ কাজ করায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের কবর্ত্যরত চিকিৎসক ডাঃ আকেই প্রু চৌধুরী জানান, মকবুল চাকমাকে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসাসময় পথেই তিনি মারা যান। মৃত অবস্থায় তার লাশ গ্রহন করা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতন্তের পর তার মারা যাওয়ার কারণ জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ