• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অস্ত্রের ঝনঝনানি ছাড়া নির্বাচনে অংশগ্রহন করলে জেএসএস প্রার্থীরা প্রতিটি ইউনিয়নে জামানত হারাবে-দীপংকর তালুকদার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2016   Tuesday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়নি কখনো। ২০১৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অস্ত্রের ভয় দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) প্রার্থী আওয়ামীলাগের বিজয় ছিনিয়ে নেয়।

 

কিন্তু নির্বাচনের দুই বছরেরও অধিক সময় অতিবাহিত হলেও তারা এলাকায় কোন উন্নয়ন কর্মকান্ড করতে পারেনি। পার্বত্য এলাকায় যত উন্নয়ন কর্মকান্ড এ পর্যন্ত হয়েছে তা বর্তমান সরকার আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে করেছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানেও অস্ত্রের মুখে ভোটারদের কেন্দ্রে যেতে না দিয়ে জেএসএস আওয়ামীলীগের বিজয়টিও ছিনিয়ে নেয়। আগামী ৪ জুন কাপ্তাই সহ রাঙামাটির ৪৯ টি ইউনিয়নে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য নির্বাচনেও তারা আগের মত ভোট ডাকাতির স্বপ্ন দেখছে। অস্ত্রের ঝনঝনানি ছাড়া নির্বাচনে অংশগ্রহন করলে জেএসএস প্রার্থীরা প্রতিটি ইউনিয়নে তাদের জামানত হারাবে বলে তিনি মন্তব্য করেন।

 

মঙ্গলবার কাপ্তাই ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে আয়োজিত দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা গুলো বলেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক,উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ঠিকাদার মাহফুজুর রহমান, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি খালেকুন নুর সিকদার, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ,শ্রমিকলীগ নেতা মীর মহসীনুল হক।

 

বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সাহাবউদ্দীন চৌধুরী, একরামুল হক, নুর উদ্দীন সুমন, আফিউর রহমান, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, হাবিলদাল কবির আহমেদ, অভয় প্রকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ’লীগ নেতা কাজী মাকসুদুর রহমান বাবুল। সভার পূর্বে ও সভা শেষে প্রধান অতিথি কাপ্তাই বিএফআইডিসি সড়ক, শিল্প এলাকার বটতল থেকে স’মিল সড়ক পর্ষন্ত নির্মাণ কাজের উদ্ধোধন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

এরপর প্রধান অতিথি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও তারিকুল আলম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদুল হাসান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ