• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে আগাম আনারসের ফলন, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে জেলা বাইরে

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2016   Thursday

অন্যান্য বছরের তুলনায় এ বছর মৌসুমের আগেই রাঙামাটির বিভিন্ন হাট-বাজারে আসতে শুরু করেছে রসালো আনারস। ফলে মৌসুমের আগেই আনারস বাজারের আসায় প্রচুর দাম পাওয়ায় বেশ খুশি কৃষকরা। ইতোমধ্যে এসব আনারস স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

 

রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়,এ বছর রাঙামাটি জেলায় প্রায় আড়াই হাজার হেক্টর পাহাড়ি ঢালু জমিতে আনারসের চাষ করা হয়েছে। যার উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। রাঙামাটি জেলায় আনারস সাধারন জায়েন্ট কিউ ও হানিকুইন নামের দুজাতের  চাষ হয়ে থাকে। এর মধ্যে হানি কুইন জাতের আনারস বেশী চাষ হয়ে থাকে।

 

এদিকে, অন্যান্য বছরের তুলনায় এ বছর গ্রীস্ম মৌসুমের আগেই রাঙামাটির বিভিন্ন হাট-বাজারে আসতে শুরু করেছে রসালো আনারস। ফলে মৌসুমের আগেই আনারস বাজারের আসায় নায্য মূল্য পাওয়ায় বেশ খুশি কৃষকরা। জেলার নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িতে আনারসের উৎপাদন বেশী হয়। এসব স্থান থেকে উৎপাদিত আনারস কৃষকেরা ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে রাঙামাটি শহরের সমতাঘাট, পৌরসভা ট্রাক টার্মিনাল, কলেজ গেইট ও রির্জাভ বাজারে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়িরা ক্রয় করে থাকেন।

 

পরে এসব আনারস  ট্রাকে করে  ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন  নিয়ে যাওয়া হয়। তবে বাজারে বর্তমানে আনারসের দাম একটু বেশী। সাধারন মানুষের নাগালে বাইরে রয়েছে। এসব আনারস ছোট আকারের প্রতি জোড়া বিক্রি হচ্ছে ২০থেকে ৪০ টাকায় এবং  মাঝারি ও বড়  আকারের আনারস জোড়া প্রতি  বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। তবে আরও কিছু দিন পর  বাজারে আনারস দাম কমে আসবে  বলে ধারনা।

 

কৃষক নূরুল আবছার ও পুস্প মোহন চাকমা জানিয়েছেন,এবছর অগ্রীম আনারস ফলন হওয়ায় বেচাকেনা ভাল হচ্ছে এবং বাজার দর ও চমৎকার। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও যাচ্ছে এখানকার  রসালো আনারস।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা জানান,বাজারের চাহিদার প্রেক্ষিতে কৃষকেরা এবছর আগাম আনারস আনার জন্য কিছু হরমন জাতীয় প্রযুক্তি ব্যবহার করেছে। যার কারনে বাজারে আগাম আনারস আসতে শুরু করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ