• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের পর রাঙামাটির ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেয়ার দাবী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2016   Thursday

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু নিরাপত্তা বাহিনী, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পাহাড়ে চিরুনী অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধারের পর রাঙামাটির ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন।

 

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার না করে ইউনিয়ন পরিষদের নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে দাবীতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

 

বৃহস্পতিবার রাঙামাটিতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে  আয়োজতি সংবাদ সন্মেলনে  ফিরোজা বেগম চিনু এমপি এসব কথা বলেন।

 

সংবাদ সন্মলেনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর, সংগঠনের জেলা প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, বরকল উপজেলার সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা, অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমানসহ আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদরকে ধন্যবাদ জনিয়ে ফিরোজা বেগম এমপি বলেন, দীর্ঘদিন পর হলেও ঊষাতন তালুকদারএমপি সাংবাদিকদের পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ।

 

তিনি  আরো বলেন, তারাও যদি পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের মতো মাঠে নামে তাহলে পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা খুবই সহজ হবে। তিনি বলেন, পাহাড়ের মানুষ শান্তিতে নেই। পার্বত্য অঞ্চলে পাহাড়ী জনগোষ্ঠী ত্রিমুখী চাপে পড়ে পিষ্ট হচ্ছে। তাদেরকে এই অবৈধ অস্ত্রের কবল থেকে উদ্ধার করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি রাঙামাটি পার্বত্য জেলায় ৪৯টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ