• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

খাগড়াছড়ি’র প্রত্যন্ত এলাকার ১৩টি বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে জেনারেটর বিতরণ

খাগড়াছড়ি,প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2014   Friday

বৃহস্পতিবার খাগড়াছড়ি’র প্রত্যন্ত এলাকার ১৩টি বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে জেনারেটর বিতরণ করা হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে, দাতা সংস্থা কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় নেদারল্যান্ড সরকার ও ইউনিসেফ’র যৌথ অর্থায়নে এ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।জেনারেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: মাসুদ করিম। এসময় জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সদর উপজেলার উপ-সহকারি প্রকৌশলী প্রদীপ বড়–য়া ও জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।জেনারেটর গ্রহণকারী বিদ্যালয়ের প্রতিনিধির অনুভূতি জানান খাগড়াছড়ি সদও উপজেলার ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রজবাসী ত্রিপুরা ত্রিপুরা ও দীঘিনালা উপজেলার হাজাছড়া জোড়াব্রীজ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমিয় বিকাশ চাকমা। অনুষ্ঠান শেষে জাবারাং কল্যাণ সমিতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা পার্বত্যাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের নিজ নিজ অবস্থান হতে কাজ করে যাচ্ছে। বেসরকারি সংস্থাগুলোর মধ্যে জাবারাং কল্যাণ সমিতি সরকারি বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট জনগোষ্ঠিসহ সকলের অংশগ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। জাবারাং এ জেলার জনগণের প্রকৃত চাহিদার আলোকে তার কার্যক্রম বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, এনজিওগুলো যদি জাবারাং কল্যাণ সমিতির মতো সরকারি বিভিন্ন বিভাগের সাথে সমন্বয়ের সাথে কাজ করে, তাহলে তাদের কাজ সম্পর্কে সরকারি কর্তৃপক্ষ যেমন অবহিত থাকে, তেমনি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কেও কারো মনে কোন প্রশ্নের উদ্রেগ করবে না। তিনি জাবারাং-এর কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি আগামীতে আরও জনকল্যাণমুখি কার্যক্রম বাস্তবায়নের জন্য আহবান জানান এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ