• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2016   Tuesday

আওয়ামীলীগের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটির বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে মঙ্গলবার আওয়ামীলীগে যোগদান করেছেন।


যোগদান উপলক্ষে ২নং বরকল ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি গুচ্ছগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন।

 

বরকল উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওশেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্তময় চাকমা, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম’সহ সদ্য যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা।


এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে বরকল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলম ও অন্যান্য বিএনপি নেতাকর্মীদের হাতে নৌকা প্রতীক ও পুষ্পমাল্য তুলে দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করান।


অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামাত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন।

 

তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা আজ আওয়ামীলীগে যোগদান করছে। তারাও খালেদা জিয়া ও জামাতের ঘৃনিত কার্যকলাপকে ধিক্কার জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ