• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ ৫ দফা দাবীতে কাউখালীতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2016   Wednesday

সকল জাতিসত্বাদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ ৫দফা দাবীতে বুধবার রাঙামাটির কাউখালী উপজেলায় বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির)।

 

ইউপিডিএফ সমর্থিত পিসিপির কাউখালী উপজেলা শাখার উদ্যোগে কচুখালী এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি কংচাই মারমা। বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি থুইক্যচিং মারমা, যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপম মারমা, হিল উইমেন ফেডারেশন কাউখালী উজেলার সাধারন সম্পাদক রুপসী চাকমা প্রমূখ।

 

এর আগে কচুখালী খেলোয়াড় সমিতির সামনে থেকে বিক্ষোভ-মিছিল সহকারে উপজেলা সদরে ঢোকার চেষ্টা করলে কাউখালী থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশি বাঁধায় যেতে না পেরে কচুখালী এলাকায় সমাবেশ করা হয়।

 

অবিলম্বে পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জাতিসত্ত্বাদের মাতৃভাষার স্বীকৃতি নিশ্চিত করার দাবী করে বক্তারা বলেন, যুগ যুগ ধরে তাদেরকে অবহেলিত রাখা হয়েছে। তাই মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবী জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ