• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গুইমারায় দুই বাসের সংঘর্ষে নিহত ২: আহত ৭

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2016   Wednesday

বুধবার খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

 

নিহত দু‘জন হলেন বাস ড্রাইভার সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবির হোসেন (২৬)। আহতদের মধ্যে ২জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে ফেনী থেকে যাওয়া একটি যাত্রীবাহি বাস ওই এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুটি বাসের অন্তত ১৯জন আহত হয়। আশংকাজনক অবস্থায় ফেনীর বাসের চালক ও হেলপারসহ ১১জনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসকরা চালক ও হেলপারকে মৃত ঘোষনা করেন।


এদিকে আহত আরও ৮জনকে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তির পর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।


গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরি স্থানীয় জনগন ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ