• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে চাঁদের গাড়ী উল্টে নিহত ১ঃআহত ৫

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2016   Tuesday
no

no

লামায় উপজেলায় লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহি জীপ গাড়ি উল্টে মোঃ গোলাম সারোয়ার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে।

 

এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহতরা হচ্ছেন, মোঃ সৈয়দ(৫৫), মোঃ ইদ্রিস (৬০), মোঃ রুবেল(৩৫), মোঃ আমির (৩২), মোঃ মোবারক (২৮)।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকার একটি জীপ গাড়ি (রংপুর ট-৬৯১৬) যাত্রী ও ফল বোঝাই করে চকরিয়া উপজেলা থেকে লামায় যাচ্ছিল। গাড়িটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে সড়কের লাইনঝিরি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে গোলাম সারোয়ার মারা যান এবং ১৬ জন যাত্রী আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর গাড়ি চালক ও হেলপার পালিয়ে যায়। খরব পেয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে লামা থানায় নিয়ে আসা হয়েছে।

 

গাড়ী যাত্রী আবুল কাসেম জানায়, মঙ্গলবার লামার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় চালক অতিরিক্ত যাত্রী ও ফল বোঝাই করে লামা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এ কারণে গাড়িটি পথিমধ্যে দুর্ঘটনায় পতিত হয়।

 

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জীপ গাড়ি উল্টে যাত্রী গোলাম সারোয়ারের নামের এক জনের মৃত্যু ও ১৬ জন যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ