• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

স্ত্রীর পায়ে গরম তরকারী ঢেলে নির্যাতন :স্বামী কামাল হোসেন আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2016   Wednesday

রাঙামাটিতে স্ত্রীর পায়ে গরম তরকারী ঢেলে দেয়ার অভিযোগে আটক স্বামী কামাল হোসেনকে বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

 

জানা যায়, গত ৩ ফের্রুয়ারী রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহ বধু নুর বানুকে গরম তরকারী ঢেলে পা ঝলসে দেয় সিএনজি চালক কামাল হোসেন। ঘটনার ৫ দিন পর ৮ফ্রের্রুয়ারী ওই গৃহবধূ রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ কামাল হোসেনকে ওই দিন রাতে আটক করে।

 

 

এদিকে, বুধবার আটক নির্যাতনকারী স্বামী কামাল হোসেনকে বুধবার রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। এতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ মোহসীনের আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

 

জানা যায়, গত ১৭ বছর আগে চম্পক নগরের আব্দুর রশীদের মেয়ে নুর বানুর সাথে কামাল হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। নির্যাতিত গৃহবধু নুর বানু অভিযোগ করেন তার স্বামী গত কয়েক বছর থেকে তাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। সম্প্রতি তার স্বামী আরেক মেয়ের সাথে সম্পর্ক গড়লে তার প্রতিবাদ করতে গেলে ওই গৃহবধুর উপর নির্যাতন নেমে আসে।


কোতয়ালী থানার এসআই ওমর ফারুক জানান, নির্যাতিত গৃহবধু নুর বানু বাদি হয়ে মঙ্গলবার কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ কামাল হোসেনকে ওই দিন রাতে আটক করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ