• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2016   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার  অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যার সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের নেতা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, সদস্য মিন্টু মারমা, মংইউচিং মারমা, শফিকুর রহমান শফি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান অমর কুমার তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় সরকার পরিষদের প্রাক্তন সদস্য থুওলং পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন সদস্য অভিলাষ তংচঙ্গ্যা। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে চিংকিউ রোয়াজা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি খুবই আন্তরিক। পার্বত্য জেলায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যখন সাধারন মানুষের জীবন নিয়ে রক্তের হলিখেলা খেলছিল তখন কোন সরকার এই মানুষের কথা চিন্তা করেননি এবং তাদের সাথে সমঝোতা করার আগ্রহ প্রকাশ করেনি।

 

একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের সুখ শান্তির কথা ভেবে পার্বত্য শান্তি চুক্তি করেছেন। এ চুক্তির মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মধ্যে সহানুভুতি সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ গড়ে  উঠেছে।

 

তিনি এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কথা চিন্তা করে পার্বত্য জেলা পরিষদে প্রতিটি সম্প্রদায়ের সদস্য নিয়োগ দিয়েছেন। যাতে করে প্রত্যেক সম্প্রদায়ের নৃ-গোষ্ঠীর সুখ-দুঃখের কথা তাদের প্রতিনিধিদের মাধ্যমে বলতে পারেন এবং সমস্যাগুলো নিরসন করতে পারেন।

 

পার্বত্য জেলা পরিষদের প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধি থেকে নিয়োগ দিয়ে তিনি আবারো প্রমাণ করেছেন এই সরকার সাম্প্রদায়িক- সম্প্রীতির বিশ্বাসী সরকার। এই সরকার দেশের প্রতিটি গরীব-দুখির মানুষের পাশে থেকে কল্যাণ করে থাকে বলে তিনি মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ