• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জেএসএস`ই ভোট ডাকাতি করেছে আমরা করিনি- দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2015   Thursday

নৌকা প্রতীকের বিরুদ্ধে রাঙামাটি পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও ডাকাতি অভিযোগ  আনা হয়েছে তা ডাহা মিথ্যা বলে দাবি করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, নারিকেল গাছের প্রতীক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সমর্থকরা ভোট কারচুপি ও ডাকাতি করেছে। আওয়ামীলীগের লোকজন  ও সমর্থকরা করেনি। 

 

তিনি আর বলেন, আমরা জনগণের ওপর বিশ্বাসী। নির্বাচনে জনগণই আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে বিপুল ভোটে রায় দিয়ে রাঙামাটি পৌরসভার মেয়র পদে জয়যুক্ত করেছে।


বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে ব্যালট ছিনতাই ও জালভোটসহ ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।


সংবাদ সন্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌর সভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


নবনির্বাচিত রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পৌরবাসী তাকে জয়যুক্ত করেছে। তাই বিজয় আমার নয়- জাতিধর্ম নির্বিশেষে পৌরবাসী সবার। তাকে মেয়র হিসেবে নির্বাচিত করায় এ বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং রাঙামাটি পৌরবাসীর অসাম্প্রদায়িক চেতনার বিজয় হয়েছে।

 

তিনি পৌর নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সকলের সহযোগিতায় তার এই প্রতিশ্রুতি ও সঠিকভাবে দায়িত্ব করার চেষ্টা করবেন।


দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন,নির্বাচনের দিন সকাল থেকে আমরা শুনতে পাই জেএসএস নিয়ন্ত্রিত বিভিন্ন কেন্দ্র দখল করে তাদের প্রার্থীর পক্ষে ভোট আদায়ে প্রভাব বিস্তার করছিল। এতে নির্বাচন কমিশনের কাছে ভোট পক্ষপাতিত্বমূলক হচ্ছে বলে অভিযোগ করি। এছাড়া বিএনপির সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রে কেন্দ্রে গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্রে মেতে ওঠে জেএসএস- যাতে করে ভোট ধীরগতিতে পড়ে তাদের প্রার্থীর জয় নিশ্চিত করতে পারে। এতে সাধারণ লোকজন হামলার শিকার হয়ে কষ্ট পেয়েছে।


বিভিন্ন কেন্দ্রের ফল উল্লেখ করে দীপংকর তালুকদার বলেন, ফলাফলে দেখা গেছে তাদের নিয়ন্ত্রিত কেন্দ্রগুলোতে জেএসএস প্রার্থীর প্রতীক নারকেল গাছে ৯০ ভাগ ভোট কাষ্টিং হয়েছে। আর আমাদের প্রার্থী জিতেছেন নিজেদের সমর্থিত কেন্দ্রগুলোতে কেবল ৫০ ভাগ ভোট কাষ্টিং হওয়ার মাধ্যমে। এটা প্রমাণ করে যে, ভোট ডাকাতি তারাই করেছে। আমরা যদি করতাম ৮০-৯০ ভাগ ভোট কাষ্টিং করতে পারতাম। আমরা যে ভোট  ডাকাতি করেছি তার অভিযোগ ডাহা মিথ্যা।


তিনি বলেন, নির্বাচনের আগে এবং পরে আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও হুমকি-ধামকি দিচ্ছে জেএসএসের সশস্ত্র ক্যাডাররা। নির্বাচনের আগে শহরের চক্রপাড়ায় যুবলীগের ঘাগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শোভা কান্তি চাকমাকে বেদম মারধর এবং অভিলাষ তঞ্চঙ্গ্যাকে তার এলাকায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

 

নির্বাচনের রাতে বাড়ি ফেরার পথে ঘাগড়া এলাকায় কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব দত্তের ওপর সন্ত্রাসী হামলা করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

 

রাঙামাটির পৗরসভায় যে আলোর আধার রয়েছে নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী এ এ পৌরসভার সকল আলোর জ্বালিয়ে দিয়ে উন্নয়নের ধারা সংযুক্ত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ