• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

কাপ্তাইসহ পার্বত্য অঞ্চল থেকে বিরল প্রজাতির হাসপা তক্ষক পাচার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2015   Thursday

কাপ্তাইসহ পার্বত্য অঞ্চলের গহিন অরণ্য এলাকা থেকে বিরল প্রজাতির হাসপা তক্ষক অবাধে পাচার হচ্ছে। এক একটি ৬০ গ্রাম ওজনের হাসপা তক্ষক ২০ থেকে ৩০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

 

অতিরিক্ত অর্থের লোভে একাধিক চক্র হাসপা তক্ষক সংগ্রহে স্থানীয় বনাঞ্চল ধাবড়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে কাপ্তাইসহ পার্বত্য অঞ্চল থেকে অসংখ্য হাসপা তক্ষক পাচার হওয়ার অভিযোগ রয়েছে। মূল্যবান হাসপা তক্ষক থেকে ইউরোনিয়াম সংগ্রহ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

হাসপা তক্ষক দেখতে অনেকটা কুমির আকৃতির। দু’প্রকার হাসপা তক্ষকের একটি মাটি রঙ অপরটি কালো রঙের হয়ে থাকে। এরা গহিন জঙ্গলে গাছের কুঠুরীতে বসবাস করে। এরা বিষাক্ত ও ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবন ধারণ করে। প্রাণিটির লেজ এস আকৃতির হলেও এটি সব সময় পেচানো থাকে। এর গায়ে বিভিন্ন স্থানে সাদা রঙের ফোটা দাগ রয়েছে। অন্ধকারে এ সাদা দাগগুলো ঝলতে থাকে এবং তা থেকে এক ধরণের আলোকরশ্মি বের হয়।

 

চিৎমরম এলাকার স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস পূর্ব থেকে কাপ্তাইয়ের বিভিন্ন গহিন বনাঞ্চল থেকে মানুষ এ প্রাণীটি ধরা শুরু করে। এর সাথে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থানের একাধিক চক্র জড়িত রয়েছে। জীবিত একটি সর্বোচ্চ ৬০ গ্রাম ওজনের হাসপা তক্ষক স্থানীয়ভাবে ২০ থেকে ৩০ লাখ টাকা বিক্রি হচ্ছে। যে কারণে স্থানীয় অনেকেই গহিন বনাঞ্চলে এ প্রাণী ধরতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে।

 

সূত্র আরও জানায়, রাঙামাটি-চট্টগ্রাম ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক হয়ে হাসপা তক্ষক ভারত, চীন, জাপান সহ বিভিন্ন দেশে চড়া মূল্যে বিক্রি করা হয়। বিদেশে নিয়ে হাসপা তক্ষককে নির্দিষ্ট উপাদান সমৃদ্ধ একটি ইনজেকসন পুশ করা হয়।

 

এভাবে তক্ষকটিকে দু’মাস রাখার পর তার শরীরে ইউরোনিয়াম উৎপাদন হয়। পরবর্তীতে এসব ইউরোনিয়াম সংগ্রহ করা হয় বলে সূত্র দাবী করে। প্রসঙ্গত, কাপ্তাইয়ের বিভিন্ন বনাঞ্চল থেকে তক্ষক ছাড়াও লজ্জাবতী বানর, পেঁচা, বেজী সহ অন্যান্য বন্য প্রাণি পাচার হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

 

এব্যাপারে গত ২২ ডিসেম্বর কাপ্তাই বনরেঞ্জের কর্মকর্তার কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি। তবে এপ্রাণী কখনো দেখিনি।

 

তিনি আরও বলেন, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এব্যাপারে স্থানীয় সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, কাপ্তাই সহ পার্বত্য এলাকা থেকে তক্ষক (গুই সাপ আকৃতির তক্ষক যা বনজঙ্গল এবং পরিত্যক্ত বাসাবাড়ী, স্কুল, কল-কারখানায় থাকে) পাচার কালে একাধিক ব্যক্তিকে আটক করার ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। আর এসব তক্ষক থেকে যৌন উত্তেজক ওষুধ তৈরী করা হয় বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ