• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে মিছিল বের করাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা,আটক ৪

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2015   Sunday

মিছিল বের করাকে কেন্দ্র করে রোববার খাগড়াছড়িতে আইন-শৃংখলা বাহিনীর সাথে ইউপিডিএফ সমর্থিত আট সংগঠনের কনভেনিং কমিটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার  ঘটনা ঘটেছে। এসময় ৪জন নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

এদিকে, আট সংগঠনের কনভেনিং কমিটির পক্ষ থেকে এ ঘটনায় ১৪ জন আহত ও ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবী করা হয়েছে।  আটকককৃতদের সোমবারের মধ্যে নিঃশর্ত মুক্তি  দেয়া না হলে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের হুমকি দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে  গেছে, রোববার খাগড়াছড়িতে ফিলিস্তিন সংহতি দিবস ও ৭১’এর গণ ধর্ষনের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবী সম্বলিত আট সংগঠনের কনভেনিং  কমিটির ব্যানার নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ কার্যালয় এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করেন।

 

এসময় তারা মিছিল বের করতে চাইলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা দিলে মিছিলকারীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। এতে মিছিলকারীরা আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আত্নরক্ষার্থে মৃদু লাঠিচার্স করলে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনার ঘটে। এসময় মিছিলকারীরা কয়েকটি গাড়ীর কাচ ভেঙ্গে  দেয়।

 

এদিকে, আট সংগঠনের কনভেনিং কমিটির সদস্য থুইক্যচিং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন,রোববার খাগড়াছড়ি সদরের তিনটি স্থানে জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ আট সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড মিছিলসহকারে সমাবেশ করতে গেলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে দীপু ত্রিপুরা ও বিপ্লব চাকমা গুরুতর আহত হয়েছেন। এসময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা,দ্বিতীয়া চাকমাসহ ৪ জনকে আটক  করে।

 

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কোন শক্তি দমন করতে পারবে না উল্লেখ করে প্রেস বার্তায় আরও বলা হয়,ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বহুদূর এগিয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি নৈতিকভাবে সব সময় পাশে থাকবে এবং সমর্থন দিয়ে যাবে।

 

প্রেস বার্তায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতদের সোমবারের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের হুুমকি দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ