• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ঢাকায় প্রকাশক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি ও ডিওয়াইএফের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday
no

no

ঢাকায় জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ দুই সহযোগী লেখককে হত্যা চেষ্টার প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।

পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সদর থানা শাখার দপ্তর সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের কাসেম স’মিল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন পিসিপি খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহসভাপতি কৃঞ্চচরন ত্রিপুরা। এর আগে একটি বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে কাসেম স’মিল এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। পরিকল্পিতভাবে একের পর ব্লগার হত্যা করা হলেও সরকার এসব হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। হত্যাকারীরা বার বার পার পেয়ে যাওয়ার ফলে তারা এখন প্রকাশকদেরও হত্যা করছে।

বক্তারা জাগৃতি প্রকাশককে হত্যাকারী ও শুদ্ধস্বর প্রকাশক-লেখকদের হত্যা চেষ্টাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শনিবার রাজধানী ঢাকায় শাহবাগে প্রগতিশীল লেখক-প্রকাশকের মিলন কেন্দ্র আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে তার অফিসে খুন করা হয়, আর শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুই সহযোগী লেখকে নিজ অফিসে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ