• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তিন মাস পর রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2015   Wednesday

দীর্ঘ তিন মাস পানিতে ডুবে থাকার পর বুধবার পানি কমে যাওয়ায় রাঙামাটি পর্যটনের অন্যতম আকর্ষনীয় পর্যটন ঝুলন্ত  সেতুটি পর্যটকদের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

এদিকে তিন মাস সেতুটি পানির নিচে থাকায় সরকার প্রায় ১২ লাখ রাজস্ব হারিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে।

জানা  গেছে, ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে  ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী  করে আকর্ষনীয় ঝুলন্ত সেতু। বর্ষা  মৌসুমে টানা বর্ষনের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধির কারণে গত ২ আগষ্ট ঝুলন্ত সেতুটি প্রায় তিন ফুট  পানির নিচে ডুবে যায়। এতে পর্যটন কর্তৃপক্ষ  ঝুলন্ত  সেতুর উপর দিয়ে পর্যটকদের চলাচলের বন্ধ করে দেয়। অবশেষে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় বুধবার  থেকে ঝুলন্ত সেতুর উপর দিয়ে পর্যটকদের চলাচলের জন্য উন্মুক্ত করে  দিয়েছে কর্তৃপক্ষ।  তিন মাস পানিতে ডুবে থাকায় সেতুর অনেক পাটাতন নষ্ট হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ সেগুলো মেরামত  শুরু করেছে।   

রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, রাঙামাটির ঐতিহ্যবাহী ও রাঙামাটির সিম্বল পর্যটন ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ আগষ্ট  প্রায় তিন ফুট পানির ডুবে যায়। বুধবার পানি কমে যাওয়ায় সেতুর উপর চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে  দেয়া হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘ তিন মাস সেতু ডুবে থাকায় সেতুর অনেক পাটাতন নষ্ট হয়েছে সেগুলো মেরামতসহ সেতুটি আকর্ষনীয় করতে রং করা হবে।   তিনি জানান, তিন  মাস পর্ষন্ত পর্যটন ঝুলন্ত  সেতুটি পানিতে ডুবে থাকায় প্রায় ১২ লাখ টাকা লোকসান হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ