• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পানি বৃদ্ধিতে পর্যটন ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2023   Sunday

কাপ্তাই  হ্রদে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সিম্বল অব  রাঙামাটির  ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে গেছে। রোববার সেতুর পাটাতন থেকে প্রায় ছয় ইঞ্চি পানি উঠায় পর্যটন কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।


পর্যটন কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রোববার সকালের দিকে ঝুলন্ত সেতু প্রায় ছয় ইঞ্চি পানি উঠে। এতে সকাল থেকে ঝুলন্ত  সেতুর ঝুঁিক এড়াতে সেতুর উপর দিয়ে চলাচলের নোটিশ টাঙিয়ে দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা আকর্ষনীয় ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে পারছেন না।  তবে পর্যটকরা  হতাশা প্রকাশ করেছেন। এদিকে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা  বর্তমানে ১০৫দশমিক ৭০ মএসএল (মীনসসি-লেভেল) পানি  রয়েছে। হ্রদে ১০৭ এমএসএল হলে বিপদসীমা হিসেবে ধরা হয়।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান,  হ্রদে পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় ৬ ইঞ্চি পানিতে ডুবে গেছে। তাই সেতুর উপর  দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পানি কমে গেলে  পর্যটকদের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সেতু বন্ধ থাকায় প্রতিদিন পর্যটনে ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে।


উল্লেখ্য, ৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী  করে আকর্ষনীয় এ ঝুলন্ত সেতু।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ