• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানালেন মনিষ দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2015   Friday
no

no

রাঙামাটি  জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল (অব) মনিষ দেওয়ান। তিনি বলেন,জেলা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতারাই নির্বাচনে জয়লাভ করেছেন।

শুক্রবার বিকালে রাঙামাটির  শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় মনিষ দেওয়ান এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশী জাতীয়তবাদী দলের আদর্শে আগামীতে দেশের স্বার্থে ও পার্বত্য এলাকার মানুষের কল্যানে কাজ করে যাবেন।  আগামী জাতীয় নির্বাচনে রাঙামাটি আসন থেকে বাংলাদেশী জাতীয়তবাদী দল থেকে মনে করে থাকে তিনি যোগ্য প্রার্থী তাহলে তিনি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী বলেও জানান তিনি।

মতবিনিময় সভার শুরুতে  অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা মনিষ দেওয়ান বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে  তিনি শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের একজন সহযোদ্ধা ছিলেন। ১৭ই ডিসেম্বর স্বাধীন রাঙামাটির প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা তিনিই উত্তোলন করেছেন। 

তিনি আরও বলেন, অনেকদিন পর জাতীয়তাবাদী দলের মধ্যে  থেকে একটা স্বীকৃতি পেয়েছি। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামীতে একজন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি দেশের তরে, এলাকার তরে, জনগনের তরে সময় দিতে চান। যেহেতু জনগনের কল্যানে রাজনীতিতে এসেছেন সেহেতু জনকল্যানে নিবেদিত থাকতে চান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনো অনেক দেরী। তারপরও নির্বাচন হলে দলের অনেক প্রার্থী থাকবে। তখন দল থেকে মনোনয়ন চাইতে পারেন বলে জানান মনিষ দেওয়ান। 

মত বিনিময় সভায় উপস্থিত সংবাদ কর্মীরা বিএনপির জেলা সন্মেলন ও কাউন্সিল বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে কোন মন্তব্য না করে তিনি বলেন,তিনি জেলা বিএনপির কোন সদস্য নন এবং সন্মেলনে উপস্থিত ছিলেন না। সেজন্য কোন মন্তব্য না করাই শ্রেয়। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির জেলা কমিটি চাইলে তিনি দলের সদস্য পদে থাকতে আগ্রহী। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ