• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে রাঙামাটিসহ তিন জেলায় পিসিপির ছাত্র ধর্মঘট পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার রাঙামাটিস তিন পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)-এর ডাকা ছাত্র ধর্মঘট শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে।

ছাত্র ধর্মঘটের চলাকালে বুধবার সকাল থেকে রাঙামাটির সরকারী কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী পালন করছে। শিক্ষার্থীদের ক্লাশ বর্জন এর কারনে কোথাও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর এড়াতে শহরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে পিসিপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তিন পার্বত্য জেলার উপজেলা পর্যায়ে অবস্থিত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল-কলেজ বর্জন করে ছাত্র ধর্মঘটে সামিল হয়েছে উল্লেখ করে জানিয়েছেন, তিন পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান জেলা ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলার অধিকাংশ উপজেলায় ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছাত্র ধর্মঘট শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে।  কোথাও  কোন  প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এছাড়া তিন পার্বত্য জেলার ছাত্র ধর্মঘট কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বুধবার সকালের দিকে পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র-সমাবেশের আয়োজন করে। পাশাপাশি পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ এবং পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন  করা হয়।পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নেয়া এবং চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধ ও প্রতিবিধান করার লক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে  পিসিপি এ ছাত্র ধর্মঘট এবং মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। 

প্রেস বার্তায় আরও বলা হয়, জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব ও আবাস ভূমির অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং জুম্ম জনগণসহ পার্বত্য অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদও চলমান অসহযোগ আন্দোলনে সামিল হয়েছে। তাই পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ ও সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা না করা পর্যন্ত জুম্ম ছাত্র সমাজের এ অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ