• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে ইউপিডিএফের বিক্ষোভ-সমাবেশ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2015   Saturday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর গ্রেপ্তারকৃত দুই নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার কাউখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ নেত্রী জোনাকী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি নেতা অনিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী ইউনিটের সভানেত্রী রিনা চাকমা, পিসিপির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের দিকে অগ্রসর হলে কাউখালী থানার সামনে পুলিশ তাদের আটকে দেয়। এসময় পিসিপি নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে সামনে অগ্রসর হতে চাইলে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এসময় পিসিপি নেতা অনিল চাকমা পুলিশ কর্তৃক তাদের এক নারী কর্মী লাঞ্চিত হওয়ার দাবী করে মামলার হুমকী দেয়। পরে পুলিশ মারমুখী হয়ে উঠলে পিসিপি নেতা-কর্মীরা কাউখালী আইডিয়েল কেজি স্কুলের সামনে রাস্তার উপর বসে পড়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিভিন্ন দাবী তুলে ধরে গণতান্ত্রিক মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ জানান।

সভায় বক্তারা বলেন ১৩ সেপ্টেম্বর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পোয়াপাড়া এলাকা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা সভাপতি কংসাই মারমা ও সদস্য ক্রাউচিং মারমাকে চাঁদাবাজির অজুহাতে আটক করে জেলে পাঠায়। বক্তারা এই দুই নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, পুলিশ দিয়ে পাহাড়ে আন্দোলনরত মানুষকে দমিয়ে রাখা যাবেনা। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ