• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

যুদ্ধাপরাধী সালাউদ্দিন ও মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাঙামাটিতে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2015   Saturday

 

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় অতি  দ্রুত কার্যকরের দাবিতে শনিবার বিক্ষোভ-সমাবেশ করেছে রাঙামাটি বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ শাখার ছাত্রলীগ।

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শাহ্ আলমের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের কলেজ শাখার উদ্যোগে  আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখার ছাত্রলীগ নেতা সুলতান মাহম্মুদ বাপ্পা । বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, দিদারুল আলম দিাদার, নাজিম উদ্দিন নাজিম, রাসেল বনিক। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রাসেল বনিক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজু বড়–য়া, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক নুর আলম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বাবু, ৭নং ওয়ার্ডের সভাপতি নুরুজ্জামান রাজু, আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শাহ আলম, দিদারুল আলম দিাদার, নাজিম উদ্দিন নাজিম, শিমুল প্রমুখ।

এর আগে কলেজ ক্যাম্পাসে সুলতান মাহম্মুদ বাপ্পার ও আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। কেউ বাধা দিতে এলে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। গণতন্ত্রপ্রিয় মানুষকে নিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর অপকৌশল রাজপথেই মোকাবেলা করা হবে। বক্তারা, ১৯৭১ সালের পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিতের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ