• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বরকলে কালো পতাকা মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

মঙ্গলবার বরকলে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনে ও নারী নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিলউইমেন্স ফেডারেশন বরকল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মাঠ থেকে কালোপতাকা মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হলে সমাবেশ করা হয়। মহিলা সমিতির উপজেলা শাখার সভাপতি শকুন্তলা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জনসংহতি সমিতির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষিমন চাকমা সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও জনসংহতি সমিতি বরকল থানা শাখার সহ সভাপতি মনোজ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিলউইমেন্স ফেডারেশনের  উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা চাকমা। স্মারকলিপিটি পাঠ করে শোনান উপজেলা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক সুচরিতা চাকমা। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ