• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে কৃষক লীগের জেলা কমিটির বর্ধিত সভায়
জনসংহতি সমিতির বিরোধীতার কারণে আওয়ামীলীগের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2015   Friday

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার  অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরোধীতার কারণে তিন পার্বত্য জেলায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ পার্বত্য শান্তি চুক্তি করলেও জনসংহতি সমিতি বিএনপি ও সমঅধিকার আন্দোলনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিন পার্বত্য জেলায় আওয়মীলীগকে একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দাড়ঁ করিয়েছে। এখন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এর নেতা কর্মীরা জীবন বাজী রেখে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার রাঙামাটিতে বাংলাদেশ কৃষক লীগের জেলা কমিটির বর্ধিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এ সব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিসদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ আখতার। অন্যান্যর মধ্রে  বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উন্মে কুলসুম স্মৃতি সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । বর্ধিত সভায়  কৃষক লীগের রাঙামাটির ১০ উপজেলা থেকে নেতৃবৃন্দ যোগ দেন।

সভায় আগামী ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ কৃষক লীগের জেলা কমিটির সন্মেলনের ঘোষনা দিয়ে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কৃষকলীগের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহিদ আখতারকে আহবায়ক ও উদয় শংকর চাকমাকে যুগ্ম-আহবায়ক করে  ৬ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ