• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উদ্যোগে পাকুয়াখালী গণহত্যা দিবস পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে শোক সভা এবং দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের  জেলা কার্যালয়ে  শোকসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটির আহ্বায়ক বেগম নূর জাহান। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা কমিটির আহবায়ক মুহাম্মদ ইব্রাহীম। বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হাসান বিজয়। সভা পরিচালনা করেন পৌর কমিটির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান। শোকসভায় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম ভুট্টো, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, মোঃ রিপন, মোঃ খোকন, মোঃ মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোক সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

পার্বত্য নাগরিক পরিষদের জেলা আহবায়ক বেগম নুরজাহান তার বক্তব্যে বলেন, লংগদুতে পাকুয়াখালী ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বরে ভয়াবহ নৃশংস হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের সন্তানদের পেটে দুবেলা ভাল আহার জুটে না, তারা শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়েছে।

সভায় বক্তারা আদিবাসী নামে প্রচারণা নিষিদ্ধ এবং পাকুয়াখালী হত্যাকান্ডসহ পার্বত্য চট্টগ্রামের বিগত সময়ের সকল হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ