• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

নানিয়ারচরে পিসিপির সমাবেশে নেতৃবৃন্দ
জেলা পরিষদ এখন দুর্নীতির আখড়া ও দলীয় পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2015   Tuesday

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবিতে মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র পরিষদ(পিসিপি)।

সমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলা পরিষদের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, জেলা পরিষদ এখন দুর্নীতির আখড়া ও দলীয় পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতি করা হয়েছে। এভাবে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার দিনদিন অবনতি হচ্ছে।

পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর থানা শাখার দপ্তর সম্পাদক রিন্টু চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, উপজেলা মাঠে  আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি`র নানিয়ারচর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি কুনেন্টু চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা প্রমুখ। এর আগে উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে  শেষ হয়। 

সমাবেশে বক্তারা আরও বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ ২০০০ সাল থেকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিমূহের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এখনো দাবি বাস্তবায়নে এগিয়ে আসেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের মাতৃভাষায় শিক্ষার অধিকার আদায়ের এই আন্দোলন চলবে।

বক্তারা বলেন, একদিকে সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের কথা বলে অন্যদিকে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে পাহাড়ি উচ্ছেদের নীলনক্সা বাস্তবায়ন করছে। যার কারণে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ না করে সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের আপত্তি সত্ত্বেও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনে মরিয়া হয়ে উঠেছে।

বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ পিসিপি`র উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিল, নিপীড়ন-নির্যাতন, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ