• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ
জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অস্বচ্ছতার কারণে প্রাথমিক শিক্ষার মান বেহাল অবস্থা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015   Monday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃবৃন্দ বলেছেন, পার্বত্যাঞ্চলের জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি, অদক্ষ শিক্ষক নিয়োগ, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, দলীয়তন্ত্র ও অস্বচ্ছতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান বেহাল অবস্থা হয়ে পড়েছে। নেতৃবৃন্দ এসব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীসহ সবাইকে আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, পার্বত্য চুক্তির ১৮ বছর অতিবাহিত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ায় পার্বত্যবাসীদের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন প্রভৃতি বাঁধা গ্রস্থ হচ্ছে। ফলে প্রতিনিয়ত পাহাড়ে শিশু ও নারী নির্যাতন, ভূমি বেদখলসহ মানবাধিকার লঙ্ঘন বৃদ্ধি পাচ্ছে।

সোমবার রাঙামাটি সরকারী কলেজে আয়োজিত নবীবরণ অনুষ্ঠানের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) রাঙামাটি সরকারি কলেজ কলেজ শাখার উদ্যোগে এইচএসসি,স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৯ নং সংসদীয় আসনের সাংসদ ও জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার। পিসিপির কলেজ শাখার সভাপতি সুমিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেখক ও শিক্ষক শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সভাপতি যুবনেতা টোয়েন চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা বাচ্চু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপা চাকমা।

নবীনদের পক্ষে বক্তব্য রাখেন আশিকা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপির কলেজ শাখার সহ-সভাপতি কমেশ চাকমা। সভা সঞ্চালনা করেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিতীষ চাকমা।

অনুষ্ঠানে বক্তারা রাঙামাটি সরকারি কলেজে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য অনুমোদিত একাডেমিক ভবনটি অত্যন্ত জরুরী ভিত্তিতে নির্মাণ কাজ শুরু করা এবং অবিলম্বে রোডম্যাপ ঘোষণার মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম চূক্তি দ্রুত বাস্তবায়ন করার জোর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ