• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রামগড়সহ ৪ উপজেলায় কম্বিং অপারেশন বন্ধের দাবি জানিয়ে পিসিপিসহ চার সংগঠনের বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2015   Wednesday

খাগড়াছড়ির রামগড়সহ চার উপজেলায় চলমান কম্বিং অপারেশনের নামে গণহয়রানি, নির্যাতন ও ঘেরাও-তল্লাশী বন্ধের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম ৪টি সংগঠন।

বুধবার গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক  প্রেস বার্তায়  অভিযোগ করে বলা হয়,গত ৩০ আগস্ট রাত থেকে রামগড়, মাটিরঙ্গা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় একযোগে অপারেশন চালানো হচ্ছে। উক্ত এলাকায় সম্প্রতি ভূমি বেদখলের বিরুদ্ধে সাধারণ পাহাড়িরা সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তোলার পর ভীতি-সন্ত্রাস সৃষ্টি ও তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধকে দুর্বল করে দেয়ার লক্ষ্যে এই অপারেশনের পরিকল্পনা করা হয়েছে।

প্রেস বার্তায় অপারেশনের নামে নিরীহ লোকজনকে হয়রানি-নির্যাতন ও বাড়িঘরে তল্লাশীকে দেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী আখ্যায়িত করে আরও বলা হয়, ‘ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিবাদ করা কোন অপরাধ হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা তাদের জমি নিয়ে সুখে শান্তিতে বাস করতে চায়। সরকারের দায়িত্ব ভূমি বেদখল প্রতিরোধ করা ও ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সরকার বার বার সেটা করতে ব্যর্থ হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের ঘটনা বেড়ে চলেছে।  প্রেস বার্তায় দৃষ্টান্ত হিসেবে হয়রানি ও নির্যাতনের কিছু ঘটনা উল্লেখ করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা বিবৃতিতে স্বাক্ষর করেন  বলে প্রেস বার্তায় বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ