• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাজস্থলীতে আটক বাড়ীর দুই কেয়ারটেকারকে জেল হাজতে প্রেরন,রোববার রিমান্ডের শুনানী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2015   Saturday

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহযোগী সদস্য এবং অপর পলাতক বাড়ীর মালিকের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। একই সাথে আটক বাড়ীর দুই কেয়ারটেকারের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

এদিকে,বাড়ীর দুই কেয়ারটেকারকে শনিবার রাঙামাটির আদালতে তোলার পর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) অনুপস্থিতি ও মামলার ডকেট না থাকায় আদালত সংক্ষিপ্ত শুনানী শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে রোববার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করে মামলার আইও-কে উপস্থিত থাকার জন্য নিদের্শ দেন বিজ্ঞ আদালত।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্লাহ সরকার জানান, রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় যৌথ বাহিনী অভিযানে একটি বাড়ী থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহযোগী সদস্য অংওয়েন রাখাইন ও পলাতক থাকা নেদারল্যান্ড প্রবাসী ও বাড়ীর মালিক ডা. রান নিন সোয়েসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শুক্রবার রাতে সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। এছাড়া, ডা. রান নিন সোয়ের বাড়ীর দুই কেয়ারটেকার মংবই চসুই অং মারমা ও মংসোয়াং মারমার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন মামলা দায়ের করা হয়েছে রাজস্থলী থানায়।

এদিকে, রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালতের কোর্ট ইনসপেক্টর মবিনুল ইসলাম জানিয়েছেন, আটক বাড়ীর কেয়ারটেকার মংবই চসুই অং মারমা ও মংসোয়াং মারমাকে শনিবার রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসুদ্দিন খালেদের আদালতে তোলা হয়। এতে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে কাছে আবেদন জানায়। বিজ্ঞ আদালত এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপস্থিত না থাকায় ও মামলার কাগজপত্র অসম্পূর্ন (মামলার ডকেট) থাকায় রিমান্ড না মঞ্জুর করে সংক্ষিপ্ত শুনানী শেষে দুজনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। একই সাথে বিজ্ঞ আদালত রোববার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য ও মামলার আইও-কে উপস্থিত থাকার জন্য নিদের্শ দেন।

শুক্রবার বিকালে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমাকে ২ নং গাইন্দা ইউপির পাইথুই পাড়া থেকে আটক করে। অপরদিকে একই সময়ে বাড়ীর সাবেক কেয়ারটেকার চসুই অং মারমাকে উপজেলার মব্বই পাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে আটক করে।

উল্লেখ্য,বুধবার রাতে রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় বুধবার রাতে ডা. রান নিন সোয়ে নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বিলাস বহুল দিদ্বতল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অংওয়েন রাখাইন (২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করে। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা আরাকান আর্মির ৩সেট ইউনিফম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ