• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মাওলানা ফারুকী হত্যার বিচারের দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

মাওলানা ফারুকী হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বুধবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রসেনার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী। জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ওসমানী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন চৌধুরী।

জেলা ছাত্রসেনার সহ সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন মুন্নার পরিচালনায়  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর, জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোছলেহ উদ্দিন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মোঃ ফোরকান উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা সভাপতি শায়ের মোঃ সাইফুল ইসলাম, পৌর সহ-সভাপতি হাফেজ মোঃ মামুন, কাপ্তাই উপজেলা সভাপতি আবদুর রহমান, বাঘাইছড়ি উপজেলার আবদুল জলিল।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বনরূপা থেকে শুরু করে  কাঠালতলী,পৌরসভা, দোয়েল চত্বর, প্রেস ক্লাব সড়ক প্রদক্ষিণ রিজার্ভ বাজার চৌমুহনী চত্বরে  গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এতে করে ইসলাম বিকৃতকারীরা সুযোগ পাচ্ছে। বক্তারা অবিলম্বে মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ