• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গায় ইউপিডিএফ’র ১৭নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2015   Tuesday

খাগড়াছড়ির জেলা সদর ও মাটিরাঙ্গা উপজেলায়  মঙ্গলবার পৃথক দুটি স্থান  থেকে ইউপিডিএফ-পিসিজেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য’র ১৭নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের কামিনী মেম্বার পাড়া এলাকায় মঙ্গলবার বিকালে একটি চাঁদের গাড়িতে তল্লাশী করে পার্বত্য  চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র ১৫নেতাকর্মীকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করার পর বুধবার সকালে খাগড়াছড়ি  জেলা আদালতে  তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, জ্ঞানেন্দ্র ত্রিপুরা(৪২), তপন চাকমা(৪২), পলাশ ত্রিপুরা(২৮), জয় ত্রিপুরা(২৯), সুভাশীষ খীসা(৩৫), সুমেস ত্রিপুরা(২৫), বারেন ত্রিপুরা(২৮), জেনি ত্রিপুরা(২৯), রূপণ ত্রিপুরা(৩৫), মিলন কান্তি ত্রিপুরা(২৫), জগত কুমার ত্রিপুরা(৩৫), সুনীতি বিকাশ চাকমা(৩৮), দুলাল মনি চাকমা(২১), কান্তি ত্রিপুরা(২৪) এবং মনো বিকাশ ত্রিপুরা(৩২)।

পুলিশ আরও জানায়, নাশকতা সৃষ্টির উদ্দ্যেশ্যে ঘটনার দিন তারা শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সদস্যরা মাটিরাঙ্গা সদরের খুব কাছাকাছি গভীর জঙ্গলে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। আইন-শৃংখলা বাহিনী সদস্যদের ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ’র সদস্যরা পালিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে জেলা সদর ভাইবোনছড়া সতের নম্বর নামক এলাকা থেকে চাঁদা আদায়কালে মঙ্গলবার দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে আইন-শৃংখরা বাহিনীর সদস্যরা।  এসময় তাদের কাছ থেকে নগদ নয় হাজার আটশ তিয়াত্তর টাকাসহ চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ক্রিজেরি মারমা(৩২) ও সাধন বিকাশ চাকমা ওরফে সাধু(৩০)। আটকৃতদের মধ্যে ক্রিজেরী পাহাড়ী সংগঠন পিসিজেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য ও সাধু ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ