• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2015   Sunday

রোববার খাগড়াছড়ি  জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কেন্দ্রিয় বিএনপির নির্দেশে  জেলা, উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল করার মাধ্যমে সংগঠনকে সংগঠিত করার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মো: আবু তালেবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা ,উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দরা।অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক বাদল, সহ-সাংগঠনিক এমএন আবছার, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মালেক মিন্টু, দপ্তর সম্পাদক মো:ইউসুফ, সহ দপ্তর সম্পাদক আবু তালেব, পৌর বিএনপি’র সভাপতি আব্দূর রব রাজা, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবু তাহের, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম আসাদ, জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ আলম সহ অন্যান্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 কেন্দ্রীয় বিএনপির নির্দেশে দলকে গতিশীল, চাঙ্গা করার পদক্ষেপ নেওয়া এবং উপজেলা, পৌর জেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ