• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি’র খাগড়াছড়ি সদর থানা শাখার কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2015   Friday

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি সদর থানা শাখার চতুর্থ কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে লিটন চাকমাকে সভাপতি, সোহেল চাকমাকে সাধারণ সম্পাদক এবং চয়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদর থানা শাখার দপ্তর সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক লিটন চাকমা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিমন চাকমা, ইউপিডিএফ কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সুকান্ত চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পাদক সোনায়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকী চাকমা। সভা সঞ্চালনা করেন সোহেল চাকমা।

অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতিক্রমে লিটন চাকমাকে সভাপতি, সোহেল চাকমাকে সাধারণ সম্পাদক এবং চয়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়। পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

কাউন্সিলে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। সরকারের দমন-পীড়ন, ভূমি বেদখল, নারী নির্যাতন আগের মতোই চলছে। এই পরিস্থিতিতে ছাত্র সমাজের বসে থাকার আর কোন সুযোগ নেই। জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ইউপিডিএফের নেতৃত্বে পিসিপি’র সাথে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের প্রকৃত অধিকার পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

বক্তারা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দমনমূলক ১১ নির্দেশনা জারি করে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনকারী শক্তি ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠন ও জনগণের উপর দমন-পীড়ন বাড়িয়ে দিয়েছে। অন্যায়ভাবে ধরপাকড়, জেল-জুলুম, রাতে-বিরাতে ঘরবাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের এই দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ