• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে জেএসএস নেতারা
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্ত হয়ে ঊঠবে

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

মঙ্গলবার বরকলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরকল উপজেলা খেলার মাঠে জনসংহতি সমিতি বরকল থানা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অথিতি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। সংগঠনের উপজেলা  শাখার সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা জ্ঞান জ্যোতি চাকমা থানা পিসিপির সাধারণ সম্পাদক পুলিন চাকমা সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও আইমাছড়া ইউপি চেয়ারম্যান শ্যামরতন চাকমা প্রমূখ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল  উপজেলা খেলার মাঠ থেকে শুরু হয়ে বাজার এলাকা ও উপজেলা কমপ্লেক্স প্রদক্ষিণ করে আবারও খেলার মাঠে গিয়ে শেষ  হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে  প্রায় দেড় হাজার নারী পুরুষ চুক্তি বাস্তবায়নের দাবীতে সোচ্চার হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) গত বছর ২৯ নভেম্বর  ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০ এপ্রিল ২০১৫ এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই বেধে দেয়া চুড়ান্ত সময় শেষ হয়ে গেলেও সরকার চুক্তি বাস্তবায়নের কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

বক্তারা আরও বলেন, ১৯৯৭ সালে আওয়ামীলিগের নের্তৃত্বে মহাজোট সরকারের সময়ে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও দীর্ঘ ১৭ বছর অতিক্রান্ত হলেও চুক্তি বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি বর্তমান সরকার। চুক্তি বাস্তবায়নতো দুরের কথা বরংশ চুক্তিকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

বর্তমান সরকার জনসংহতি সমিতির সদস্যদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে যদি মনে করেন যে জনসংহতি সমিতি দুর্বল হয়ে গেছে তারা আর কোন আন্দোলন করতে পারবে না উল্লেখ করে বক্তারা বলেন, যদি সরকার দুর্বল মনে করে তাহলে রাজনৈতিক ভাবে বড় ভুল করবে। জনসংহতি সমিতির সদস্যরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু প্রশিক্ষণ জমা দেননি। অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্ত হয়ে উঠবে। তার জন্য বর্তমান সরকার দায়ী থাকবে বলে বক্তারা হুশিয়ারী করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ