• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2015   Sunday

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পরশুরামঘাট এলাকায় ইউপিডিএফ সদস্য রঞ্জন চাকমাকে(৫০) গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়,রোববার সকালের দিকে ইউপিডিএফ সদস্য রঞ্জন চাকমা বুদ্ধধন কার্বারী পাড়ায় চারু বিকাশ চাকমার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সেখানে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আগে থেকে ওঁৎ পেতে থাকা বোরকা পার্টির সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই রঞ্জন চাকমার মৃত্যু হয়। তাকে হত্যার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। রঞ্জন চাকমা সাংগঠনিক কাজে পরশুরামঘাট এলাকায় দায়িত্বে ছিলেন। নিহত রঞ্জন চাকমা লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের হাজাছড়ি গ্রামের মৃত নন্দিয়া চাকমার ছেলে।

প্রেস বার্তায়  এ ঘটনার জন্য বোরকা পার্টিকে দায়ী করে অভিযোগ করা হয়, একটি সংস্থার আশ্রয়-প্রশ্রয়ে লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাংগা এলাকায় খুন-খারাবিসহ নানান অপকর্ম চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটাতে চাচ্ছে বোরকা পার্টি। অন্যদিকে, ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোকে গণতান্ত্রিক মিছিল-মিটিং ও সভা সমাবেশ করতে বাধা প্রদান ও নেতা-কর্মীদের অন্যায়ভাবে ধরপাকড়, নিপীড়ন-নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে রঞ্জন চাকমার খুনী বোরকা পার্টির সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ও ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক-শুভাকাঙ্খীদের উপর নিপীড়ন-নির্যাতন ও অন্যায় ধরপাকড় বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ