• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2015   Sunday

পার্বত্য চুক্তি চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত  এবং  পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধের দাবীতে  রোববার রাঙামাটিতে  বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পষিদ(পিসিপি)।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের  জেলা শাখার সভাপতি অন্তীম চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা, সংগঠনের  কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব  ফোরামের  তথ্য ও প্রচার সম্পাদক বাপলু বিকাশ চাকমা, রিপন চাকমা ও আশিকা চাকমা।  এর আগে একটি বিক্ষোভ  মিছিল  জনসংহতি সমিতির  জেলা কার্যালয়  থেকে শুরু হয়ে শহরের বনরুপা ঘুরে গিয়ে  জেলা প্রশাসন কার্যালয় চত্বরে  শেষ হয়।

সমাবেশে  বক্তারা বলেন, সরকার পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন না করে চুক্তির একের পর এক লংঘন করে যাচ্ছে। আদিবাসীদের অধিকার ও অস্তিত্বকে বিপন্ন করতে সরকার উন্নয়নের নামে মেডিকেল কলজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রামে অনেক স্থানে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় নেই। শত শত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও শিক্ষক নেই। এছাড়ানেই প্রয়োজনীয় শিক্ষার উপকরন ও শিক্ষার পরিবেশ। তিন জেলা সদরে যে কলেজগুলো রয়েছেসে গুলো বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত করার জন্য দাবির সত্বেও মাত্র দুএকটি বিষয়ে অনার্স চালু করা হয়েছে। তাতেও পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয কলেজে প্রতিষ্ঠিত করা হলেও পর্যাপ্ত পরিমানের শিক্ষক ও শ্রেনী কক্ষ নেই। কলেজের ভবনের পলেস্টা খসে পড়ছে। এতে শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে ক্লাশ করতে বাধ্য হচ্ছে। অথচ এসব কিছু উন্নয়ন না করে সরকার রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জোর করে চাপিয়ে দিচ্ছে। 

বক্তারা  পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত রাখার দাবির পাশাপশিং পার্বত্য চট্টগ্রামে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি  ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানসমুহের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও সরকার দলীয় মনোনীত লোকজনদের পার্বত্য  জেলা পরিষদের বসিয়ে দুর্নীতি আখড়ায় পরিণত করেছে বলে অভিযোগ করে বলেন, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা  পরিষদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার যোগ্যতা বিবেচনা না করে দলীয় ভিত্তিতে ঘুষ নিয়ে নিয়ে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে একজন লিখিত পরীক্ষায়ও অংশ গ্রহন করেনি। অথচ সে নিয়োগ পেয়েছেন। এভাবে অযোগ্য ও ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়া হলে প্রাথমিক শিক্ষার মান ভেঙ্গে পড়বে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ