• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির দন্ড বহালে রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2015   Thursday

মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দন্ড বহাল রাখায় বৃহস্পতিবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতাকর্মীরা।

ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আনন্দ মিছিল ও সমাবেশে  প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী,  ছাত্রলীগের  রাঙামাটি সদর উপজেলার সভাপতি নজরুল ইসলাম, কলেজ শাখার সভাপতি সুলতান মুহাম্মদ বাপ্পা, আব্দুল রব, শহিদুল ইসলাম শহিদ, নাজমুল হক বাবু, আব্দুল মান্নান,  দীপংকর দে, দিদারুল আলম দিদার, মেজবা উদ্দিন, শাহ্ আলম, রাজু চৌধুরী, রাফিউল ইসলাম শিমুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালন করেন  সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ। সম্প্রতি প্রেট্রোল বোমায় নিহত রনজিত শর্মার  মৃত্যুর স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ