• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শুক্রবার হিল ইউমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরনের ১৯তম প্রতিবাদ দিবস
দীর্ঘ ১৯ বছর পরও আলোচিত অপহরণ মামলা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2015   Thursday
কল্পনা চাকমা।

কল্পনা চাকমা।

শুক্রবার হিল ইউমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরনের ১৯তম প্রতিবাদ দিবস। দীর্ঘ ১৯ বছর অতিবাহিত হলেও দেশ-বিদেশের বহুল আলোচিত এই অপহরণ ঘটনার প্রকৃত রহস্য উদঘাদিত হয়নি। আদালত সিআইডি দেয়ার চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। 

উল্লেখ্য,১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা অপহরন করে নিয়ে যায়। অবশ্যই কল্পনা চাকমার পরিবার ও তার সংগঠনের পক্ষ থেকে সেনা বাহিনীর লেফটেন্যান্ট ফেরদৌসকে দায়ী করেছিল। সে সময় অপহরনের প্রতিবাতে তিন পার্বত্য জেলায় হরতাল চলাকালে বাঘাইছড়িতে পুলিশের গুলিতে ৪জন পাহাড়ি ছাত্র পরিষদ কর্মী নিহত হয়। সরকার জনমতের চাপের মুখে একটি বিচার বিভাগীয় কমিটির গঠন করলেও রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। অবশেষে এক যুগেরও অধিক সময়ের পর ২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে। এতে মামলার বাদী ও অপহৃতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা না রাজি দাবি করে ঘটনার পুনঃতদন্তের জন্য আদালতের কাছে দাবি জানান। আদালত পুনতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিলে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। তবে আদালত সিআইডির দেয়া প্রতিবেদনটি যথাযথ হয়নি তা প্রত্যাখান করে জেলা পুলিশ সুপারকে মামলার অধিকতর তদন্তের করে প্রতিবেদন জমা দেয়ার নিদের্শ দেন। এ পর্ষন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ২১ বার বাড়ানো হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবি জুয়েল দেওয়ান জানান, কল্পনা চাকমা অপহরণ মামলার প্রতিবেদন রাঙামাটি জেলা জজ আদালতে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আগামী ১৬ জুন মামলার তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের অগ্রগতির প্রতিবেদনের দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন,বিজ্ঞ আদালত মামলার অধিদতর তদন্তের জন্য সাবেক পুলিশ সুপার আমেনা বেগমকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিলেও আদালতের নির্দেশনা মোতাবেক প্রতিবেদন দাখিলের প্রতীয়মান হয়নি। তবে তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিল করলেও তাতে কিছু কিছু শব্দ আপত্তিকর রয়েছে।

এদিকে, কল্পনা চাকমার অপহরনের তদন্ত রিপোর্ট প্রকাশ ও  দোষীদের শাস্তির দাবীতে শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ-মিছিল এবং জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘কল্পনা চাকমা অপহরনের তদন্তরিপোর্ট প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হিল উইমেন্স ফেডারেশন,বাংলাদেশ আদিবাসী ফোরাম,বাংলাদেশ নারীপ্রগতি সংঘ,বাংলাদেশ আদিবাসী নারীনেটওয়ার্ক,বাংলাদেশ মহিলা পরিষদ,সম্মিলিত সামাজিক আন্দোলনসহ ছাত্র,যুব,নারী,অধিকারকামী ও আদিবাসী সংগঠনসমূহের প্রতিবাদ সমাবেশ ও মিছিল  আয়োজন করেছে। 

অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশরে উদ্যোগে ঢাকা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং শাহবাগ যাদুঘরের সামনে কল্পনা চাকমার প্রথম বক্তৃতা এবং সংহতি সভার কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ