• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2015   Tuesday
no

no

মঙ্গলবার রাঙামাটিতে জেলা ছাত্রলীগের  জেলা শাখার সন্মেলন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গনে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সন্মেলনের উদ্ধোধক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।  অনুষ্ঠনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের  কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক সিদ্দিকী নাজসুল আলম। স্বাগত বক্তব্যে দেন  ছাত্রলীগের জেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল আলম সাইদুল। দিন ব্যাপী সন্মেলনে জেলার দশ উপজেলা থেকে  নেতাকর্মীরা অংশ নেন।

সন্মেলনের দ্বিতীয় অধিবেশেন বিকালে সাংগঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা ছাড়াও ৪৫০ জন কাউন্সিলর জেলা কমিটির নেতৃত্ব  নির্বাচিত করবেন।  

উদ্ধোধকের বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ পার্বত্যঞ্চলের উন্নয়ন সকল জনগোষ্ঠীর মাঝে সমভাবে প্রতিষ্ঠা করার জন্য ছাত্রলীগকে কাজ করার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে অবশ্যই জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। আর জাতীয় রাজনীতিতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতা কথা তুলে ধরে আরও বলেন, পৃথিবীর অনেকে দেশে এরকম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  কিন্তু  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য দেশের  চুক্তির সাথে তুলনা করলে বোঝা যায় পার্বত্য শান্তি চুক্তি কতটুকু বেশি বাস্তবায়িত হয়েছে।  তিনি পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ বিভিন্ন উন্নয়ন কাজ করে গেলেও এখানকার এক আঞ্চলিক নেতা পাহাড়ি নেতৃবৃন্দদের জাতীয় রাজনীতি ছেড়ে আঞ্চলিক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বাননের  সমালোচনাও করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালের ৩০ জুলাই সবর্শেষ  ছাত্রলীগের জেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ