• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লক্ষীছড়িতে অংসিলা মারমা নিহতের ঘটনায় ইউপিডিএফকে জড়ানো ষড়যন্ত্রেরই অংশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2015   Sunday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ২২ মে অজ্ঞাতদের হামলায় অংসিলা মারমা নামে এক যুবক নিহতের ঘটনায় ইউপিডিএফকে জড়ানো সরকারের সুগভীর ষড়যন্ত্রেরই অংশ উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অংসিলা মারমা নিহতের ঘটনা কোন প্রকার তদন্ত ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউপিডিএফকে দায়ী করা অত্যন্ত দুঃখজনক। এটা ইউপিডিএফের বিরুদ্ধে সরকারের সুগভীর ষড়যন্ত্রেরই অংশ। এ ঘটনার সাথে ইউপিডিএফের কোন সংশ্লিষ্টতা নেই।

 

প্রেস বার্তায় আরও বলা হয়,ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত-নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফের এই ন্যায়সঙ্গত আন্দোলনে বাধা সৃষ্টি করতে সরকার ও পার্বত্য চট্টগ্রামের একটি শক্তিশালী মহল নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে অংসিলা মারমা নিহত হওয়ার ঘটনাকে পুঁজি করে পাহাড়িদের মধ্যেকার একটি সুবিধাবাদী অংশকে ইউপিডিএফের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ